Tanjimul Islam Tareq
/var/log/thoughts

Thought Logs.

A stream of consciousness. Daily updates, thoughts, and random logic.

দর্শন
Jan 09, 2027 • 11:08 PM

"চুল বড় রাখা এবং অতিরিক্ত পরিমার্জিত কিংবা পশ হয়ে না চলার: এডভান্টেজ ১ : রাস্তা ঘাটে চলা চোর, ডাকাত, ছিনতাইকারীরা স্বজাতি ভাইবা কাছে আসতে চাইয়াও কিছুক্ষণের মাঝেই কম্পিটেটর ভেবে এরিয়া বদলায়, যার দরুন অবাধে চলাফেরা করা যায় নির্দিধায়, রাত তখন দুই, আমার মনে সন্ধা ছুঁই ছুঁই, বেরিয়ে পড়ি নিরব রাস্তায়, দলছুট পাখিকে কেই বা আটকায়! ডিস-এডভান্টেজ ১ : হরহামেশাই একদল লোক আইসা বলে, দাদা কেমন আছেন! পট করেন আপনি! একটু পট করবেন?"

দর্শন
Feb 03, 2026 • 06:41 PM

"আমি নিজেকে ভাঙার সব কাজ আগেই সেরে ফেলেছি, অতি সামনেই জ্বলজ্বলে আলো বিদ্যমান, কিন্তু দূরত্বটুকু আগুন, মাঝখানে দাঁড়িয়ে আমি পোড়ার শব্দ শুনি, আমি সময় নষ্ট করেছিলাম, এখন সময় আমাকে নষ্ট করে।"

দর্শন
Feb 02, 2026 • 02:30 AM

"তোমার শীতল নদীতে গমনকালে আমি ঝাঁপ দিয়েছি উত্তাল সাগরে - তুমি, আমি, আমরা কবে কোথায় এক ছিলাম! পশ্চাৎগমনকালে খোলস তোমার উন্মোচন হবেই - হও তুমি মানুষ কিংবা মানুষের রূপধারী জন্তু জানোয়ার।"

দর্শন
Jan 30, 2026 • 11:44 PM

"অযাচিত ভিড়ে সবাই অ্যালগরিদম খুঁজি, অথচ জীবন চলে আনপ্রেডিক্টেবল লুপে"

জীবন
Dec 14, 2025 • 07:20 PM

"কভু এক বিকেলের মানসিক প্রণোদনায় ভোলে শত বিকেলের হাজারো আহাজারি"

জীবন
Nov 16, 2025 • 07:21 PM

"নিজেকে হারিয়ে খুঁজি আমি নিজের প্রতিচ্ছবি : প্রতিচ্ছবি ডাক দিয়া কয় "তুই কবে মানুষ হবি"!"

রাজনৈতি
Jul 21, 2025 • 07:10 PM

"লাশের সাথে রাজনৈতি, কফিনের অনেক দাম মানবের বেশে ঘুরি ফিরি, শকুন আমার নাম"